আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। কর্মজীবনে রাজনৈতিক প্রভাবে তিনি একাধিকবার চাকরিচ্যুত হন এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় পুনঃনিয়োগ পান।
তিনি এক দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত। পুলিশ কর্মজীবনে এসপি হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০০৮ সালে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর তিনি জাতিসংঘের মিশনে যান। দেশে ফেরার পর রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে দায়িত্ব পান। ২০২২ সালে সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।
মো. আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে।