বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ২০২৫ সালে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে ২৭০ কোটি টাকা

    ২০২৫ সালে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে ২৭০ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ সালে দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। অর্থনৈতিক অনিশ্চয়তা, বাজারের অস্থিতিশীলতা এবং নির্বাচন-পূর্ব পরিস্থিতির প্রভাবে বিদেশি বিনিয়োগকারীরা বছরের মধ্যে মোট ২৭০ কোটি টাকা বিনিয়োগ প্রত্যাহার করেছেন, যা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

    ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিদেশিরা মোট ২ হাজার ৯৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেন। বিপরীতে কেনেন ১ হাজার ৮২৫ কোটি টাকার শেয়ার। ফলে বছর শেষে তাদের নিট বিনিয়োগ ২৭০ কোটি টাকা কমেছে।

    বাজার বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগকারীরা সতর্ক ছিলেন। ফলে সারা বছর ধরেই তারা বিনিয়োগ প্রত্যাহার অব্যাহত রাখেন।

    তবে নির্বাচন-পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতির আভাস মিলছে। ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনে (১–১৫ ফেব্রুয়ারি) লেনদেন তথ্য বলছে, এ সময়ে বিদেশিদের লেনদেন আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ বেড়ে ১৭৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল ১১৬ কোটি ৬৩ লাখ টাকা।

    এ বিষয়ে মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশেকুর রহমান বলেন, নির্বাচনের পর বাজারে নতুন তহবিল প্রবাহের লক্ষণ দেখা যাচ্ছে। অনেক বিনিয়োগকারী উদীয়মান ও ফ্রন্টিয়ার মার্কেটের দিকে ঝুঁকছেন। এই সময়ে পুঁজিবাজার স্বাভাবিকভাবে পরিচালিত হলে এবং মানসম্মত শেয়ারের সরবরাহ বাড়লে বিদেশি বিনিয়োগও বাড়তে পারে।

    ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিদেশিদের নিট বিনিয়োগ কমেছিল ২৬১ কোটি টাকা। গত আট বছরের মধ্যে সাত বছরই বিদেশিদের বিনিয়োগ ঋণাত্মক ছিল। কেবল ২০২৩ সালে তাদের নিট বিনিয়োগ ছিল ইতিবাচক, যার পরিমাণ ৬৪ কোটি টাকা।

    ২০২৫ সালের ১২ মাসের মধ্যে পাঁচ মাসে বিদেশিদের অবস্থান ইতিবাচক ছিল। বিশেষ করে মে থেকে আগস্ট সময়ে তারা সক্রিয়ভাবে শেয়ার কেনেন, যা ডিএসইএক্স সূচককেও উর্ধ্বমুখী করে। তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে শেয়ার বিক্রি করে বিনিয়োগ তুলে নেন।

    অবশ্য, ২০২৫ সালে বিদেশি লেনদেন (কেনা-বেচা মিলিয়ে) আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৯২০ কোটি টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন