মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃত্যু

    চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃত্যু
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হওয়া ১৬ বছর বয়সী মো. শাওন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজন।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিনও একই বিস্ফোরণে একজন নিহত হন এবং কয়েকজন দগ্ধ হন। মো. শাওনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ ধরা হয়েছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার তদন্ত চলছে।

    এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছেন, গ্যাস ব্যবহারের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে দিকে তার মৃত্যু হয়েছে। শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। তার ইনহেলিশন ইনজুরি ছিল।

    এর আগে, এই আগুনের ঘটনায় শাওনের মা নুরজাহান আক্তার রানী মারা যান। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। বাকি সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ডা. শাওন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন