মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর এপিএস পদে নিয়োগ পেলেন আকবর

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে মো. আকবর হোসেন-কে সরকার নিয়োগ দিয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে সংশ্লিষ্ট পদে মো. আকবর হোসেন দায়িত্বভার গ্রহণ করবেন। এ পদে তিনি মন্ত্রীকে সরাসরি সহযোগিতা করবেন এবং মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ নিয়োগকে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মো. আকবর হোসেনকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন স্কেলে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম যত দিন পদে বহাল থাকবেন অথবা মো. আকবর হোসেনকে সহকারী একান্ত সচিব হিসেবে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন এ নিয়োগ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।