মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • ভারতীয় ভিসায় জট কাটবে শিগগিরই, আশ্বাস হাই কমিশনারের

    ভারতীয় ভিসায় জট কাটবে শিগগিরই, আশ্বাস হাই কমিশনারের
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভ্রমণ ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন অনিরুদ্ধ দাস, যিনি সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট-এর সহকারী হাই কমিশনার।

    তিনি জানান, ভিসা আবেদনকারীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে পর্যটন, চিকিৎসা ও অন্যান্য জরুরি ক্যাটাগরির ভিসা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কাজ চলছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দেশের নাগরিকদের যাতায়াত সহজ করতে ভিসা প্রক্রিয়া আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আবেদনকারীরা দ্রুত সময়ের মধ্যে ভিসা সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

    তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা প্রদান কার্যক্রম চালু রয়েছে।

    বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।


    অনিরুদ্ধ দাস বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের চিন্তা-চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে দীর্ঘদিনের সংযোগ রয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে চাই। ভারত-বাংলাদেশ সম্পর্ক জনগণের ওপর ভিত্তি করেই আরও শক্তিশালী হবে।

    তিনি বলেন, দুই দেশের জনগণই হবে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অ

    অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়ক হতে পারে। দুই দেশের সম্পর্ক জোরদারে ভিসা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

    মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেটের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি বিনিময় এবং কানেক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। একইসঙ্গে ভারত সরকারের ‘এইড টু বাংলাদেশ’ ও ‘এলওসি’ প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা দুই দেশের ঐতিহাসিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

    সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচার শাখার সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন