মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • প্রোটিন ঘাটতি কমাতে মাঠে নেমেছে সরকার

    প্রোটিন ঘাটতি কমাতে মাঠে নেমেছে সরকার
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিম্ন আয়ের মানুষের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে সরকার সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুলতান সালাউদ্দিন টুকু।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক নিম্ন আয়ের পরিবার নিয়মিতভাবে পর্যাপ্ত প্রোটিনসমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে পারছে না। তাদের কথা বিবেচনায় রেখে সরকার স্বল্পমূল্যে প্রাণিজ আমিষ সরবরাহের এই বিশেষ কর্মসূচি চালু করেছে।

    তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দুধ, ডিম ও মাংস পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

    সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারদরের তুলনায় কম মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে, যাতে নিম্ন ও সীমিত আয়ের মানুষ সহজেই প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি জানান, এবার ১০ লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে রমজান জুড়ে।

    দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।

    এতে ডিমের ডজন মিলছে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকা ও ১ কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।

    প্রতিমন্ত্রীর প্রত্যাশা করেন, এই উদ্যোগের ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন