সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ইইউ’র ধন্যবাদ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বার্তায় ধন্যবাদ জানায় ইইউ।
দেশের ১১তম প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে চেংহুং বাংলাদেশের শুভেচ্ছা
ওই বার্তায় বলা হয়, ইইউ বাংলাদেশের অবিচল অংশীদার, বৃহত্তম রপ্তানি বাজার এবং ২০২৫ সালে এফডিআইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্স। অনেক কিছু নিয়ে আলোচনা ও সম্পৃক্ততা নিয়ে আমরা আমাদের অংশীদারিত্বকে আরও নিবিড় করার অপেক্ষায় রয়েছি।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন