প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা ও মন্ত্রিসভার বৈঠক

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান প্রথম কর্মদিবসে ব্যস্ততম দিন পার করতে যাচ্ছেন।
প্রথম কর্মদিবস আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি।
এরপর এদিন বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর।
এর আগে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান৷
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন