বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আধাঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়ালো ৩০০ কোটি টাকা

    আধাঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়ালো ৩০০ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে লেনদেন শুরুতেই অস্থিরতা লক্ষ্য করা গেছে। তবে প্রথম আধাঘণ্টায় লেনদেনের পরিমাণ ৩০০ কোটি টাকার বেশি ছাড়িয়ে গেছে এবং বাজারে ভালো গতি দেখা যাচ্ছে।

    প্রথম আধাঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বাড়লেও, এরপর দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচকও কমেছে। তবে লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

    অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে এ বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেনে ভালো গতি দেখে যাচ্ছে।

    বাজার সংশ্লিষ্টদের মতে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়া এবং নতুন সরকারের দ্রুত নীতিগত দিকনির্দেশনার আশায় বিনিয়োগকারীরা কেনার দিকে ঝুঁকেছেন। নির্বাচনের আগে টানা কয়েক মাস অনিশ্চয়তা, তারল্য সংকট ও আস্থাহীনতার কারণে বাজারে স্থবিরতা ছিল। অনেক বিনিয়োগকারী সাইডলাইনে ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তারা নতুন করে অবস্থান নিতে শুরু করেছেন। যে কারণে বাজারে লেনদেনের গতি বাড়তে দেখা যাচ্ছে।

    ভোটের পর প্রথম কার্যদিবস রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ২০০ পয়েন্ট। আর বাজার মূলধন বাড়ে ১২ হাজার কোটি টাকার ওপরে। সেই সঙ্গে পাঁচ মাস পর হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়।

    এ পরিস্থিতিতে সোমবার ডিএসইতে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ৫০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম আধাঘণ্টা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। 

    তবে এরপর বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে সূচকও ঋণাত্মক হয়ে পড়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪৮ মিনিটে ডিএসইতে ১৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ২১০টির। আর ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে। 

    ফলে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৩ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৩২ লাখ টাকা। 

    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৬৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৯৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন