মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • ত্রয়োদশ সংসদ নির্বাচন

    ভোটা পড়েছে ৫৯.৪৪ শতাংশ, জানাল ইসি

    ভোটা পড়েছে ৫৯.৪৪ শতাংশ, জানাল ইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ২৯৯টি আসনে মোট ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

    তিনি বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। কিছু বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব এখনও বাকি থাকলেও সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশেই রয়েছে।

    বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তারা মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকা এবং প্রশাসনিক প্রস্তুতি জোরদার হওয়ায় ভোটার উপস্থিতি বেড়েছে।

    কেন্দ্রভিত্তিক বিস্তারিত পরিসংখ্যান পরে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কমিশন।

    গত বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১০টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়ে সরকার গঠনের অবস্থান শক্ত করেছে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭২টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন ৭টিতে। এখনও ১০টি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন