মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন

    তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থনের বহিঃপ্রকাশ। তিনি আরও উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত সবসময় পাশে থাকবে।

    বার্তায় দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক উন্নয়ন লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

    এর আগে নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমানকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। দেশটি দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

    এছাড়া শান্তিপূর্ণ ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন