মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • রামপুরায় ৭ ঘণ্টায় সর্বোচ্চ ৫১.৭৪% ভোট, পিছিয়ে নারী কেন্দ্র

    রামপুরায় ৭ ঘণ্টায় সর্বোচ্চ ৫১.৭৪% ভোট, পিছিয়ে নারী কেন্দ্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রামপুরা এলাকায় ৭ ঘণ্টায় কোনো কেন্দ্রে প্রায় ৫২ শতাংশ, আবার কোনো কেন্দ্রে প্রায় ৩১ শতাংশ ভোট পড়েছে। পুরুষদের দুটি এবং নারীদের দুটি ভোট কেন্দ্রের তথ্য পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। এই চার কেন্দ্রে নারীদের তুলনায় পুরুষরা ভোট দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন।

    রামপুরার যে চারটি কেন্দ্রের ভোট পর্যালোচনা করা হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে দিদার আদর্শ কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে। পুরুষদের জন্য নির্ধারিত এই কেন্দ্রে ৪টি বুথে মোট ভোটার ১ হাজার ৯৮১ জন। দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এখানে ভোট পড়েছে ১ হাজার ২৫টি। সাত ঘণ্টায় এ কেন্দ্রে ভোট পড়ার হার ৫১ দশমিক ৭৪ শতাংশ। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ৫৮৩টি, যা মোট ভোটারের ২৯ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ শেষ তিন ঘণ্টায় এই কেন্দ্রে ৪৪২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. তৌফিক মাহমুদ বলেন, ভোটার উপস্থিতি ভালো। সকাল সাড়ে ৭টা থেকে আমরা ভোট গ্রহণ শুরু করেছি। দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ১ হাজার ২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে ভোটারদের উপস্থিতি যেমন ভালো, তেমনি ভোটের পরিবেশও খুব ভালো। ভোটাররা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।

    এলাকাটিতে পুরুষদের জন্য নির্ধারিত আর একটি কেন্দ্র সালামবাগ জামে মসজিদ। কেন্দ্রটির চারটি বুথে মোট ভোটার ১ হাজার ৯৬২ জন। ৭ ঘণ্টায় এখানে ভোট পড়েছে ৭৬৩টি, যা মোট ভোটারের ৩৮ দশমিক ৮৯ শতাংশ। ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম চার ঘণ্টায় এখানে ভোট পড়ে ৪৬৭টি, যা মোট ভোটারের ২৩ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ শেষ তিন ঘণ্টায় কেন্দ্রটিতে ভোট দিয়েছেন ২৯৬ জন।

    সালামবাগ জামে মসজিদ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাবিবুননবী বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা শৃঙ্খলার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। দুপুর থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম।

    এলাকাটিতে নারীদের জন্য নির্ধারিত গ্রীন গার্ডেন ল্যাবরেটরিজ স্কুল কেন্দ্রে ৪টি বুথে মোট ভোটার ১ হাজার ৭৬০ জন। দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রটিতে ৭৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৪৪ দশমিক ৬০ শতাংশ। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এখানে ভোট পড়ে ৩৮৪টি, যা মোট ভোটারের ২১ দশমিক ৮ শতাংশ।

    এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. খলিলুর রহমান বলেন, সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়েছে। ফলে বেড়েছে ভোটের হারও। দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আমাদের কেন্দ্রে প্রায় ৪৫ শতাংশ ভোট পড়েছে। এখানে নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন এবং কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

    নারীদের জন্য নির্ধারিত আর একটি কেন্দ্র পূর্ব রামপুরা হাইস্কুল। এখানে এক নম্বর কেন্দ্রে ৫টি বুথে মোট ভোটার ২ হাজার ৪৬৭ জন। দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে ৭৬৩টি, যা মোট ভোটারের ৩০ দশমিক ৯৩ শতাংশ। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়ে ৪৭৫টি, যা মোট ভোটারের প্রায় ১৯ দশমিক ৩ শতাংশ।

    কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. মেহেদী হাসান বলেন, এখানে ভোটের পরিবেশ খুবই সুন্দর। কারও কোনো চাপ এখানে নেই। কোনো বিশৃঙ্খলা পরিস্থিতিও সৃষ্টি হয়নি। খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ৩১ শতাংশের মতো ভোট পড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন