ইসির হাতে পৌঁছাল ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
দেশ ও বিদেশ থেকে প্রাপ্ত মোট ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গণনার প্রস্তুতি সম্পন্ন করছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে বলা হয়েছে, প্রবাসীদের জন্য ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এরমধ্যে ভোট দিয়ে দেশে পাঠানো হয়েছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ জন। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬ জনের।
এদিকে, দেশের ভেতরে বিভিন্ন স্থানে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জনের কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ভোট দিয়ে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৯৫১ জন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন