মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • উপদেষ্টাদের ভোটকেন্দ্র ও দায়িত্বপ্রাপ্ত এলাকায় তালিকা প্রকাশ

    উপদেষ্টাদের ভোটকেন্দ্র ও দায়িত্বপ্রাপ্ত এলাকায় তালিকা প্রকাশ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের তথ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

    এছাড়া নির্বাচন কমিশন ও বিভিন্ন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় ব্যালট পেপার, নির্বাচন সরঞ্জাম এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সময়মতো উপস্থিত থাকবেন। উপদেষ্টাদের সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কেন্দ্রে অবস্থান করবেন।

    উল্লেখ্য, দেশের শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উপদেষ্টাদের ভোট প্রয়োগের পাশাপাশি প্রশাসনিক তদারকি এবং ভোটকেন্দ্র পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচন কমিশন আশা করছে, সব ভোটার নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

    অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দুপুর ১২টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

    আইন উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

    সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার ই-ব্লকের একটি কেন্দ্রে ভোট দেবেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ভোট দেবেন শ্যামলী শিশুমেলার কাছের একটি কেন্দ্রে।

    নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রাজধানীর মহাখালীর ডিওএসএইচ এলাকার একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

    ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দেবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম ভোট দেবেন চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকার একটি কেন্দ্রে।

    তবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন এবার ভোট দিতে চট্টগ্রামে যেতে না-ও পারেন। জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় অবস্থান করছেন। তিনি চট্টগ্রামের ভোটার হলেও এবার সম্ভবত কেন্দ্রে যেতে পারছেন না।

    সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের দপ্তরে যোগাযোগ করে জানা গেছে, নির্বাচনের দিন অনেক উপদেষ্টাই রাজধানী ঢাকায় অবস্থান করবেন এবং নিজ নিজ আবাসনভিত্তিক এলাকার ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

    আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন