মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • ভয়কে জয় করে ভোটে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

    ভয়কে জয় করে ভোটে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যেতে হবে। একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না, বরং ১৭ বছরের নীরবতা ও বাধাহীন ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের জবাব হয়ে উঠবে এবং জাতিকে নতুনভাবে গঠনের পথ দেখাবে।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, দেশ আজ এক ঐতিহাসিক ও ভবিষ্যৎ-নির্ধারক মুহূর্তে দাঁড়িয়ে আছে। আর মাত্র একদিন পরই সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে—যা জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন।

    মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজ দেশ আবার গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এই নির্বাচন ও গণভোট সম্ভব হয়েছে জনগণের দীর্ঘ লড়াই ও আত্মত্যাগের ফলে, যার জন্য সমগ্র জাতি চিরঋণী।

    তিনি জানান, এবারের নির্বাচনী পরিবেশ পূর্ববর্তী যেকোনো সময়ের তুলনায় শান্তিপূর্ণ হয়েছে। রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গণমাধ্যমের সম্মিলিত দায়িত্বশীলতার ফলেই এটি সম্ভব হয়েছে। তবে কিছু সহিংস ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, গণতন্ত্রের পথে কোনো প্রাণহানি গ্রহণযোগ্য নয়।

    অধ্যাপক ইউনূস বলেন, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং স্বতন্ত্রসহ প্রার্থীর সংখ্যা দুই হাজারের বেশি—যা দেশের ইতিহাসে একটি নজির। এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি গণ-অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন এবং জনগণের দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার সাংবিধানিক প্রকাশ।

    তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশ কোন পথে এগোবে—ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পথে, নাকি পুরোনো ক্ষমতাকেন্দ্রিক ধারায়—তা নির্ধারিত হবে। ফলাফল যাই হোক, সবাইকে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

    বিশেষভাবে তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, গত ১৭ বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও যারা ভোট দিতে পারেননি, এই ভোট তাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। নারীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব গণআন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে অবদান রাখছেন। এই নির্বাচন তাঁদের জন্য একটি নতুন সূচনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন