মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • ১৭ বছরের নীরবতার জবাব দেবে এই নির্বাচন: ড. ইউনূস

    ১৭ বছরের নীরবতার জবাব দেবে এই নির্বাচন: ড. ইউনূস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ভোট শুধু সরকার পরিবর্তনের প্রক্রিয়া নয়; এটি দীর্ঘ ১৭ বছরের নীরবতার একটি শক্তিশালী জবাব।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে এ মন্তব্য করেন।

    তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত একটি প্রজন্ম এবার প্রথমবারের মতো প্রকৃত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছে। এই সুযোগকে দায়িত্বশীলভাবে কাজে লাগাতে হবে।

    ড. ইউনূস আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অবদান রাখছেন। এই নির্বাচন তাঁদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন