মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • ভোটার সহায়তায় সরকার চালু করলো ‘নির্বাচন বন্ধু হটলাইন’ নম্বর

    ভোটার সহায়তায় সরকার চালু করলো ‘নির্বাচন বন্ধু হটলাইন’ নম্বর
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনি এলাকার নির্বাচন সংক্রান্ত জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ জানাতে নতুন প্ল্যাটফর্ম চালু করেছে অন্তর্বর্তী সরকার।

    শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে সাধারণ মানুষকে বিস্তারিত তথ্য দেওয়া হয়। পোস্টে বলা হয়েছে, ভোটার ও স্থানীয় মানুষরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো জরুরি তথ্য সরাসরি জানাতে পারবেন।

    এটি নির্বাচনী পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার নেওয়া একটি পদক্ষেপ। জনগণকে অনুরোধ করা হয়েছে, কোনো অভিযোগ বা সতর্কতা জানানোর সময় সঠিক ও প্রমাণসম্বলিত তথ্য প্রদান করতে।

    সরকার আশা করছে, এই উদ্যোগ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার ক্ষেত্রে সহায়ক হবে।

    নাগরিকদের উদ্দেশে ওই পোস্টে বলা হয়, আপনার নির্বাচনি এলাকার নির্বাচনবিষয়ক যেকোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ থাকলে কল করুন-নির্বাচন বন্ধু হটলাইন ৩৩৩ নম্বরে।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এনিয়ে ভোটারদেন সুবিধার্থে তাদের ভোট কেন্দ্র, ভোটার নম্বরসহ বিভিন্ন তথ্য জানতে উপায় বাতলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলেছে, চারটি সহজ পদ্ধতিতে ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

    ইসির পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের ভোট দেয়ার সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি পদ্ধতি চালু করা হয়েছে। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।


    পদ্ধতি-১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

    ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশনটি সিলেক্ট (নির্বাচন) করতে হবে। ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।

    পদ্ধতি-২: হটলাইন নম্বর

    বাংলাদেশের যেকোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য হটলাইন নম্বরে (১০৫) কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। এ জন্য এসব তথ্য হাতে নিয়ে হটলাইন নম্বরে (১০৫) কল করতে হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।

    পদ্ধতি-৩: এসএমএস সেবা

    খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (PC NID) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

    পদ্ধতি-৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট

    নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে ইসির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা সিলেক্ট (নির্বাচন) করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

    এ ছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা আছে। গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্বসহ যাওয়ার পথ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন