মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • র‌্যাব নাম পরিবর্তন করে এসআইএফ

    র‌্যাব নাম পরিবর্তন করে এসআইএফ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    র‌্যাবের নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ) রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদন আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু করেছে সংস্থা।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, নতুন নামের আওতায় এই বিশেষ ইউনিট দেশের নিরাপত্তা ও জনকল্যাণে কার্যক্রম পরিচালনা করবে।

    এসআইএফের কার্যক্রম মূলত বিশেষ অভিযান, সন্ত্রাস দমন ও নিরাপত্তা সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দিকে কেন্দ্রিত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, নতুন নাম ও কার্যক্রমের মাধ্যমে সংস্থার দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ থেকে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (SIF) র‍্যাবের নতুন নাম। প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। আদেশ জারির পর এ নামে কার্যক্রম নতুনভাবে শুরু। পোশাকও পরিবর্তন হচ্ছে। হয়তো পরবর্তী সপ্তাহেই নতুন পোশাকে দেখা যাবে।

    তিনি বলেন, দেড় বছরে র‍্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে। অনেকের আশা ছিলো, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিআইবি তাদের কনসার্ন জানিয়েছে। এখন পুলিশের মনোবল, কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। সুতরাং নির্বাচনে কোনো ধরনের অসুবিধা হবে না।

    তিনি বলেন, আল্লাহ চাইলে খুব ভালোভাবে নির্বাচন হবে, এ ক্ষেত্রে কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন