শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুর শহরের এলজিইডি এলাকায় ড্রাম ট্রাকের চাপায় আফরিন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। 

মঙ্গলবার (সকাল ৭টা ৩০ মিনিটে) নোয়াখালীর দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই আফরিনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশাচালক রাজু গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন