হাটহাজারীতে ক্লিন বাংলাদেশের বস্ত্র বিতরণ কর্মসূচি

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে সামাজিক সংগঠন ক্লিন বাংলাদেশ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) হাটহাজারীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে পোশাক বিতরণ করা হয়।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়া কর্মসূচিতে সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজকরা জানান, দরিদ্র মানুষের জীবনযাত্রা কিছুটা সহজ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, মূলত স্কুল ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ক্লিন বাংলাদেশ দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের বস্ত্র বিতরণ কর্মসূচিও সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।
কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব ও সদস্যরা উপস্থিত ছিলেন। লিডার হিসেবে দায়িত্ব পালন করেন শরীফ ও দোলা। কো-লিডার হিসেবে ছিলেন আজম, রাফি, আকিব ও মরিয়ম। এছাড়া সুলতানা, নিহা, ইসফা, রিশতিয়া, দিনা, মেজবাহ, নিশাত, তাসিন, রনি, নিশান, প্রিয়ন্তীসহ আরও অনেক সদস্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।
ক্লিন বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তারা মনে করেন, তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত এ উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।