মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ হাসিনাকে ঘিরে বরফ, সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা দেশজুড়ে সার বিতরণ তদারকিতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ গণমাধ্যম, শেখ হাসিনা প্রত্যর্পণ ও সংস্কৃতি নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্যমন্ত্রী ঢাকার পানি ব্যবস্থার উন্নয়নে বড় সহায়তা দিচ্ছে ডেনমার্ক সংসদ অধিবেশন নির্বিঘ্ন রাখতে সংসদ ভবন এলাকায় ডিএমপির নিষেধাজ্ঞা ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ? বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রকে কতটা চাপে ফেলতে পারে কানাডা? জনসম্পৃক্ততায় লংমার্চ সফল করার প্রত্যয় গোলাম পরওয়ারের
  • যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার টন গম এলো

    যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার টন গম এলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ২০৩ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

    সোমবার (১৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

    এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০২ এর অধীনে দেশটি থেকে ৫৭ হাজার ২০৩ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

    এতে জানানো হয়েছে, বাংলাদেশ এরইমধ্যে সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি-২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে, যার দ্বিতীয় চালান এটি। 

    এর আগে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে এসেছে।
     
    উল্লেখ, জি টু জি-১ চুক্তির আওতায় এরইমধ্যে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি হয়েছে। 

    খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে  দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন