বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • স্কয়ার ফার্মায় ৪০ কোটি টাকার শেয়ার কিনছেন এমডি তপন চৌধুরী

    স্কয়ার ফার্মায় ৪০ কোটি টাকার শেয়ার কিনছেন এমডি তপন চৌধুরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ঘোষণা দিয়েছেন, তিনি বাজার থেকে ২০ লাখ স্কয়ার ফার্মার শেয়ার কিনবেন। দেশের দুইটি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সোমবার এই সিদ্ধান্তের তথ্য প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ খবর নিশ্চিত হয়েছে।

    ঘোষণায় বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তপন চৌধুরী মূল বাজার ও ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ার কেনার কাজ সম্পন্ন করবেন। চলতি বাজারদরে প্রতিটি শেয়ারের দাম ২০০.৪০ টাকা, যা অনুযায়ী ২০ লাখ শেয়ারের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪০ কোটি টাকা

    এ ঘোষণার পরই ঢাকা স্টক এক্সচেঞ্জে স্কয়ার ফার্মার শেয়ারের দাম ২ টাকা বা প্রায় ১% বেড়ে ২০০ টাকার ওপর উঠে গেছে।

    নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তপন চৌধুরী বলেন,

    “আমি প্রতিষ্ঠানটির সঙ্গে গভীরভাবে যুক্ত। বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা আমার কাছে স্পষ্ট। তাই ব্যাংকে টাকা রাখার চেয়ে কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা বেশি লাভজনক মনে হচ্ছে। এই কারণেই আমি নতুনভাবে শেয়ার কিনার সিদ্ধান্ত নিয়েছি।”

    স্কয়ার ফার্মার ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড মুনাফা হয়েছে ২,৩৯৭ কোটি টাকা। এর মধ্যে ১,০৬৪ কোটি টাকা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে বিতরণ করা হয়। কোম্পানি সেই বছর শেয়ারহোল্ডারদের জন্য ১২০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

    ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি সময় কোম্পানিটির শেয়ার গত এক বছরের মধ্যে সবচেয়ে কম দরে ট্রেড হচ্ছে। এই সময়ে শেয়ার সর্বোচ্চ ২৩২ টাকা পর্যন্ত ওঠার রেকর্ড রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন