শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • জীবন জয় ও মনোবল বৃদ্ধির ১১টি মূলমন্ত্র

    জীবন জয় ও মনোবল বৃদ্ধির ১১টি মূলমন্ত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সফল জীবন শুধু ভাগ্য বা সুযোগের ওপর নির্ভর করে না। ধৈর্য, বিনয়, নিজের প্রতি বিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হল জীবনে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। নিচে এমন ১১টি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হলো, যা আত্মিক প্রশান্তি, ব্যক্তিত্বের উন্নয়ন এবং জীবনে সাফল্য অর্জনে আপনাকে পথ দেখাবে।

    ১. কথা হজম করতে শিখুন – কথা বুঝে, ধৈর্যের সঙ্গে শোনা এবং হজম করা জীবনকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়।

    ২. তর্কে জিততে যাবেন না – তর্কে জেতার চেষ্টা সময়ের অপচয়। অনেক সময় চুপ থাকা ও সহমত প্রকাশ না করাই বুদ্ধিমানের কাজ।

    ৩. প্রতিপক্ষকে জিততে দিন – কখনো কখনো অন্যকে জেতানোর মাধ্যমে নিজের শান্তি বজায় রাখা যায়। প্রতিপক্ষ যদি খুশি হয়, আপনি নিজেও মৃদু হাসি উপভোগ করতে পারবেন।

    ৪. জিততে হলে হারতে শিখুন – আজকের ক্ষুদ্র পরাজয় আপনার ভবিষ্যতের বড় জয় আনতে পারে।

    ৫. হারতে শিখুন – সব জায়গায় জেতা সম্ভব নয়। প্রয়োজনীয় সময়ে পরাজয় মানে বোকামি নয়, বরং বুদ্ধিমত্তার পরিচয়।

    ৬. কথায় নয়, কাজে বিশ্বাস রাখুন – কাজ শুরু করুন নিরবে, আপনার কাজই আপনার পরিচয় ও মূল্য প্রকাশ করবে।

    ৭. নিজের প্রতি বিশ্বাস রাখুন – যারা আপনাকে বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন। নিজের প্রতি বিশ্বাসই আপনাকে সবার মাঝে বিশ্বস্ত করে তুলবে।

    ৮. ক্ষমতা দেখাতে হবে না – আপনার ক্ষমতা নিজেই যথেষ্ট। যার দরকার, সে নিজেই আপনাকে খুঁজে পাবে।

    ৯. ধৈর্য ধরুন – চিতা বাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরকে জেততে দিন, নিজের সময়ের অপেক্ষা করুন। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।

    ১০. বোকাদের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন – নিজের প্রয়োজনেই অহেতুক তর্কে না জড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ।

    ১১. বিনয়ী হোন – বিনয়ী হয়ে চললে আপনি সমাজে সম্মান ও বিশ্বাস অর্জন করতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ