বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির
  • ওষুধ নয়, প্রাকৃতিকভাবেই ক্লান্তি দূর করুন

    ওষুধ নয়, প্রাকৃতিকভাবেই ক্লান্তি দূর করুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনের কাজ শেষে শরীরে ক্লান্তি অনুভব করা খুবই স্বাভাবিক। ব্যস্ততা, মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমে শরীরের শক্তি ধীরে ধীরে কমে যায়। এ সময় অনেকেই দ্রুত চাঙ্গা হতে কফি, এনার্জি ড্রিংক বা অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবারের ওপর নির্ভর করেন। এগুলো সাময়িক শক্তি দিলেও কিছুক্ষণ পরই আবার ক্লান্তি ফিরে আসে।

    তবে কয়েকটি সহজ ও প্রাকৃতিক অভ্যাস গড়ে তুললে সারাদিন নিজেকে অনেক বেশি সতেজ ও কর্মক্ষম রাখা সম্ভব।

    ১. সকালের নাস্তা কখনো বাদ দেবেন না

    দিনের শুরুতেই পুষ্টিকর নাস্তা শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়। বিশেষ করে ওটস, সম্পূর্ণ শস্যজাতীয় খাবার, ফল ও উচ্চ আঁশযুক্ত খাবার দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সাহায্য করে। বিপরীতে নাস্তা এড়িয়ে গেলে ক্লান্তি ও মানসিক চাপ বেড়ে যেতে পারে।

    ২. প্রিয় গান শুনুন বা গুনগুন করে গাইুন

    গান মনকে ভালো রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, গান শোনা বা গাওয়া শরীরে স্ট্রেস হরমোন কমাতে ভূমিকা রাখতে পারে। কাজের ফাঁকে কয়েক মিনিট প্রিয় গান শুনলেও মন ও শরীর কিছুটা সতেজ হয়ে ওঠে।

    ৩. পর্যাপ্ত পানি পান করুন

    শরীরে পানির ঘাটতি হলে ক্লান্তি, মাথাব্যথা ও মনোযোগের সমস্যা দেখা দিতে পারে। তাই সারাদিন পর্যাপ্ত পানি পান করুন। পাশাপাশি তরমুজ, শসা, কমলা বা অন্যান্য পানিসমৃদ্ধ ফলও খাদ্যতালিকায় রাখতে পারেন।

    ৪. বাদাম রাখুন দৈনন্দিন খাদ্যতালিকায়

    কাঠবাদাম, চিনাবাদাম বা অন্যান্য বাদামে ম্যাগনেসিয়াম ও ফলেটের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে, যা শক্তি উৎপাদনে সহায়ক। নিয়মিত পরিমিত পরিমাণ বাদাম খেলে ক্লান্তি কমাতে সাহায্য মিলতে পারে।

    ৫. দারুচিনি বা পুদিনার ব্যবহার

    দারুচিনির সুগন্ধ অনেকের ক্ষেত্রে সতেজ অনুভূতি এনে দিতে পারে। দারুচিনি বা পুদিনা পাতা গরম পানিতে ফুটিয়ে পান করলে মন ও শরীরে কিছুটা প্রশান্তি আসতে পারে।

    ৬. কিছু সময় রোদে হাঁটুন

    প্রতিদিন কয়েক মিনিট সূর্যের আলোতে হাঁটলে শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। এটি মেজাজ ভালো রাখতে, মনোযোগ বাড়াতে এবং ক্লান্তি কমাতে সহায়ক হতে পারে। বাইরে যাওয়া সম্ভব না হলে অন্তত জানালা খুলে প্রাকৃতিক আলো ঘরে আসতে দিন।

    ৭. ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান

    পরিবার, বন্ধু বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করে। ইতিবাচক পরিবেশ ও আনন্দময় আড্ডা মানসিক শক্তি বাড়ায় এবং ক্লান্তি অনেকটাই দূর করে।

    মনে রাখবেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ক্লান্তি অনুভব করলে সেটি কোনো শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ