শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শীতের ত্বকের যত্নে কমলালেবুর চমৎকার উপকারিতা ও ফেসপ্যাক টিপস

    শীতের ত্বকের যত্নে কমলালেবুর চমৎকার উপকারিতা ও ফেসপ্যাক টিপস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতের বাজারে যে দিকে তাকাই, কমলালেবু যেন সর্বত্রই দেখা যায়। কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম থাকে। তাই এটি শুধু স্বাস্থ্যের জন্য ভালোই নয়, ত্বকের যত্নেও অনেক উপকারী।

    বিশেষজ্ঞরা বলছেন, কমলালেবু মুখের দাগছোপ, মৃত ত্বকের কোষ এবং ব্রণ দূর করতে সাহায্য করে। ত্বককে উজ্জ্বল, চকচকে এবং কোমল করতে চাইলে কমলার ফেসপ্যাক তৈরি করে নিয়মিত ব্যবহার করা যেতে পারে।
    চলুন দেখে নেওয়া যাক কীভাবে ত্বকের যত্নে কমলালেবু ব্যবহার করবেন...

    > ১টা কমলালেবুর থেকে পাল্প বের করে নিন। এতে কয়েকটা পাকা পেঁপের টুকরো দিয়ে ম্যাশ করে নিন। এই পেস্টটি আপনার মুখ এবং গলায় লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকে ভিটামিন সি এবং ভিটামিন এ সরবরাহ করে, ডার্ক সার্কেল হালকা করে এবং ত্বকে উজ্জ্বলতা ফেরায়।

    > ১টি পাকা কলা এবং একটি কমলালেবুর পাল্প একসঙ্গে ম্যাশ করুন। পুরো মুখে এই মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ব্রণ সারায়।

    > ২ টেবিল চামচ নিম পাতার পেস্টের সঙ্গে ২ টেবিল চামচ কমলালেবুর পাল্প এবং ১ টেবিল চামচ সয়া দুধ একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার এই প্যাক লাগাতে পারেন। এই ফেসপ্যাক ত্বকের ছিদ্র পরিষ্কার করে, ব্রণ প্রতিরোধ করে এবং ত্বকে সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে।

    > ২ টেবিল চামচ কমলার রস, ১ টেবিল চামচ বেসন আর গোলাপজল ১ চা চামচ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেসপ্যাক লাগান। এই ফেসপ্যাক ত্বকের ভিতর থেকে পরিষ্কার করে এবং এর pH ব্যালেন্স বজায় রাখে। এই প্যাকটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ত্বকের পিগমেন্টেশন কমায়।

    > আধা চা চামচ গ্রিন টি পাতা, ১ টেবিল চামচ কমলালেবুর পাল্প ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে পানিতে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বককে এক্সফোলিয়েট করে এবং মুখের অতিরিক্ত তেল দূর করে।

    > ১ টেবিল চামচ কমলার পাল্পের সঙ্গে ১ টেবিল চামচ চন্দন পাউডার, কয়েক ফোঁটা পাতিলেবুর রস এবং ২ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে ১০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেসপ্যাক লাগতে পারেন। চন্দন আর কমলালেবুর এই 
    ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে এবং ত্বকে অতিরিক্ত তেলাভাব দূর করে।

    > নারকেল তেল ১ চা চামচ, ১ টেবিল চামচ কমলালেবুর পাল্প ভালো করে মিশিয়ে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি ত্বককে ময়েশ্চারাইজ, মসৃণ এবং কোমল করে তোলে। ত্বকের ধুলো-ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ