বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শেয়ারবাজারে ঢালাও দরপতন, লেনদেন কমেছে

    শেয়ারবাজারে ঢালাও দরপতন, লেনদেন কমেছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোমবার (২৯ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে দরপতনের ধারাবাহিকতা বজায় থাকলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার কারণে মূল সূচকও হ্রাস পেয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কমেছে।

    ডিএসইতে দিনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়ে সূচক সামান্য বৃদ্ধি পায়। তবে কয়েক মিনিটের মধ্যে দরপতনের ধারা শুরু হয়ে ডিএসইর প্রধান সূচক ২৬ পয়েন্ট কমে যায়। দিনের শেষ পর্যায়ে কিছু প্রতিষ্ঠানের দরপতনের তালিকা থেকে বের হয়ে সূচকের পতনের মাত্রা কিছুটা কমে আসে।

    দিনশেষে ডিএসইতে ১৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৫৫টির দাম কমেছে এবং ৯৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০% বা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দাম বেড়েছে এবং ৯১টির দাম কমেছে। ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিগুলোর মধ্যে ২৬টির দাম বেড়েছে, ৩৭টির দাম কমেছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০টির দাম বেড়েছে, ১০টির কমেছে এবং ১৪টির অপরিবর্তিত।

    ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ৪,৮৬১ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১,৮৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

    লেনদেনের পরিমাণও হ্রাস পেয়ে ৩০৯ কোটি ৯৬ লাখ টাকায় সীমাবদ্ধ হয়েছে। আগের কার্যদিবসে এটি ছিল ৩৮৫ কোটি ৮ লাখ টাকা। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংক (১১ কোটি ৬ লাখ টাকা), সোনালি পেপার (১০ কোটি ৮৬ লাখ টাকা) এবং আলহাজ্ব টেক্সটাইল (৯ কোটি ৬৯ লাখ টাকা)-এর শেয়ারে।

    সিএসইতেও পরিস্থিতি একই রকম। সিএএসপিআই সূচক ৩৫ পয়েন্ট কমে ১১ কোটি ৯৯ লাখ টাকার লেনদেনের মধ্য দিয়ে দিন শেষ করেছে। লেনদেনে অংশ নেওয়া ১৪৭ প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির দাম বেড়েছে, ৭৩টির দাম কমেছে এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন