কক্সবাজার-হাতিয়ার সমুদ্র এলাকায় ২ দিন মিসাইল পরীক্ষা, নৌযান চলাচলে সতর্কতা জারি

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় বাংলাদেশ নৌবাহিনী দুইদিন ধরে মিসাইল ফায়ারিং কার্যক্রম পরিচালনা করবে। এ সময় ওই এলাকায় নৌচলাচলে সতর্ক থাকার জন্য সব নৌযান, মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, জনসাধারণের জীবন ও মালমাল রক্ষা নিশ্চিত করতে ওই দুইদিনের জন্য নৌচলাচল সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নৌবাহিনী আশা করছে, সংশ্লিষ্টরা এই সতর্কতাকে গুরুত্ব দেবেন এবং মিসাইল পরীক্ষা চলাকালীন সমুদ্র এলাকায় প্রবেশ থেকে বিরত থাকবেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন