বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ডিএসইর প্রধান সূচকে পতন, সিএসইতে উত্থান

    ডিএসইর প্রধান সূচকে পতন, সিএসইতে উত্থান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর একদিন উত্থানের পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারো বড় দরপতন দেখা গেছে।

    ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৪টির দর বেড়েছে, ২৪২টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৪৮৬১ পয়েন্টে নেমেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১০০৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৮৭৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আজ ডিএসইতে ৪০৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়ে সমস্ত মূল সূচকও বাড়িয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে ১৩,৬২১ পয়েন্টে উঠে এসেছে। প্রধান সূচক সিএসসিএক্স ১২ পয়েন্ট বেড়ে ৮,৪০২ পয়েন্টে অবস্থান নিয়েছে। মোট ১৭২টি সিকিউরিটিজের লেনদেনে ৬৮টির দর বেড়েছে, ৭৬টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৩ লাখ টাকার।

    বাজার বিশ্লেষকরা বলছেন, ডিএসইতে বড় দরপতনের সঙ্গে সামান্য লেনদেন বৃদ্ধি থাকলেও সিএসইতে উভয় সূচকেই স্থিতিশীল উত্থান লক্ষ্য করা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন