বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য জেলা পরিষদে দলীয় প্রভাবের অভিযোগ, প্রতিবাদ এনসিপির ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে যাত্রীর মৃত্যুতে মাসকাটে জরুরি অবতরণ, অনিশ্চিত পরবর্তী যাত্রা শফিকুর রহমানের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

    স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ২৪ জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় শ্যুটারকে গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

    সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই দাবি জানানো হয়।

    সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, গত এক থেকে দেড় বছরে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর গুলি চালানোর মতো গুরুতর ঘটনার পরও অপরাধীদের তাৎক্ষণিক গ্রেপ্তারে তিনি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি। পরে অর্থ পুরস্কার ঘোষণাকে তিনি প্রহসন ও তামাশা বলে উল্লেখ করেছেন।

    রাকিবুল ইসলাম আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের পরিবর্তে প্রতীকী কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণ করে না।

    তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ন্যূনতম দায়িত্বও পালন করতে ব্যর্থ হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর করার পরিবর্তে তিনি অপ্রাসঙ্গিক বিষয়ে ব্যস্ত থাকেন, যা জনগণের জন্য হতাশাজনক।

    রাকিবুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মূল দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে, অন্যথায় তাকে পদত্যাগে বাধ্য করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন