বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য জেলা পরিষদে দলীয় প্রভাবের অভিযোগ, প্রতিবাদ এনসিপির ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে যাত্রীর মৃত্যুতে মাসকাটে জরুরি অবতরণ, অনিশ্চিত পরবর্তী যাত্রা শফিকুর রহমানের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস
  • হাদির ওপর হামলা, অভিযুক্তদের ভারতে পালানোর তথ্য নেই: ডিএমপি

    হাদির ওপর হামলা, অভিযুক্তদের ভারতে পালানোর তথ্য নেই: ডিএমপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্তরা ভারতে পালিয়েছে কি না,  এমন তথ্য নিশ্চিত নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিবি ও ডিএমপির একাধিক টিম এই ঘটনায় তদন্ত করছে।

    রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, “আমরা এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাইনি যে, সম্ভাব্য খুনিরা ভারতে চলে গেছে। তদন্ত অব্যাহত রয়েছে।”

    ডিএমপি এই ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছে। সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম হামলার সর্বশেষ তদন্ত পরিস্থিতি জানাবেন।

    উল্লেখ্য, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে।

    জুলকারনাইন সায়ের আরও উল্লেখ করেছেন, অভিযুক্তদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব। তিনি বলেন, এটি অত্যন্ত পরিকল্পিত হামলা এবং আরও কিছু হিট টিমের পুনরায় হামলার চেষ্টা রয়েছে।

    ডিএমপি জানিয়েছে, হামলার ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের পরই অভিযুক্তদের আইনগত প্রক্রিয়ায় আনা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন