বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সপ্তাহজুড়ে শেয়ারবাজারে উত্থান, দাম বেড়েছে ৩৩৩ কোম্পানির

    সপ্তাহজুড়ে শেয়ারবাজারে উত্থান, দাম বেড়েছে ৩৩৩ কোম্পানির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ধারা চোখে পড়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিনই মূল সূচক ঊর্ধ্বমুখী থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় আড়াই হাজার কোটি টাকা বেড়ে গেছে। একই সঙ্গে বেড়েছে মূল্যসূচক এবং দৈনিক গড় লেনদেনের পরিমাণ।

    ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩৩টির দাম বেড়েছে, বিপরীতে ২২টির দাম কমেছে, এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৮৫.১৬ শতাংশ প্রতিষ্ঠানের দাম বৃদ্ধি পেয়েছে।

    সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ৬ লাখ ৮৬ হাজার ৩৬৮ কোটি টাকা দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় ২১,৬০৬ কোটি টাকা বা ০.২৩ শতাংশ বেড়েছে।

    ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ৭৭.২৬ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ, আগের সপ্তাহের ১৪১.৫৭ পয়েন্ট পতনের পর। ইসলামী শরিয়াহ ভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ৯.৬৯ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ, আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ১১.৬৬ পয়েন্ট বা ০.৬২ শতাংশ।

    লেনদেনের গতিও বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৬০ লাখ টাকা, আগের সপ্তাহের ৪১১ কোটি ৪৬ লাখ টাকার তুলনায় ১.৪৯ শতাংশ বৃদ্ধি।

    টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন-এর শেয়ারে (প্রতি কার্যদিবস গড়ে ১৭ কোটি ১ লাখ টাকা, মোট লেনদেনের ৪.০৭%), দ্বিতীয় স্থানে খান সিমটেক্স ইন্ডাস্ট্রিজ (প্রতি দিন গড়ে ১৩ কোটি ২৩ লাখ টাকা) এবং তৃতীয় স্থানে ডমিনেজ স্টিল বিল্ডিং।

    সাপ্তাহিক শীর্ষ লেনদেনকারী অন্য কোম্পানি হলো ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ফাইন ফুডস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি থাই ফুড, একমি পেস্টিসাইড, মুন্নু ফেব্রিক্স এবং আনোয়ার গ্যালভানাইজিং।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন