বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রভাব, লেনদেনের গতি বেড়েছে

    পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রভাব, লেনদেনের গতি বেড়েছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস, সোমবার (৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। বিনিয়োগকারীরা উচ্ছ্বাসের মধ্যেই বাজারে ক্রয়-বিক্রয় কার্যক্রম চালাচ্ছেন।

    ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৩১ ও ১৯০১ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

    এদিন এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১১টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।

    সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি থাইফুড, খান ব্রাদার্স, সিমটেক ইন্ডাস্ট্রি, রহিমা ফুড, ওরিয়ন ইনফিউশন, প্রগতি ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিকস, ডোমিনেজ স্টিল ও বিডি থাই।

    এর আগে এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৮ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করে।

    অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

    সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দর। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন