বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন সংকুচিত, ২২% কমেছে গড় লেনদেন

    শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন সংকুচিত, ২২% কমেছে গড় লেনদেন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের পুঁজিবাজার গত সপ্তাহে (৩০ নভেম্বর–৪ ডিসেম্বর) নিম্নমুখী ছিল, যেখানে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৮২ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি, এক্সচেঞ্জের দৈনিক গড় লেনদেন প্রায় ২২ শতাংশ কমেছে। প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে পুঁজিবাজারের সব খাতেই নেতিবাচক রিটার্ন দেখা গেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৪১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ২৮ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৪২ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৩৪ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৩২ পয়েন্ট কমে ১ হাজার ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৫৭ পয়েন্ট।

    ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৩২৫টির ও দর অপরিবর্তিত ছিল ১৩টির। আর লেনদেন হয়নি ২৯টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাফার্জহোলসিম বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও পদ্মা অয়েলের শেয়ার।

    ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে ৪১১ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫২৫ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ২১ দশমিক ৬৪ শতাংশ।

    বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক খাত পুনর্গঠনের চলমান প্রক্রিয়া ঘিরে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় বাজারে সতর্কতা তৈরি হয়েছে। ফলে গত সপ্তাহে বাজার নিম্নমুখী ছিল।

    খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৬০ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৩ দশমিক ৩৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ১১ দশমিক শূন্য ৩ শতাংশ। খাদ্য ও আনুষঙ্গিক খাত ১০ দশমিক ৪৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর ৯ দশমিক ৫৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার পঞ্চম অবস্থানে ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত।

    ডিএসইতে গত সপ্তাহে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ দশমিক ৮৮ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে সেবা ও আবাসন খাতে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতে ৭, জীবন বীমা খাতে ৬ দশমিক ১৪, কাগজ ও মুদ্রণ খাতে ৫ দশমিক ৭০ এবং তথ্যপ্রযুক্তি খাতে ৫ দশমিক ৫৪ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।

    দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ২ দশমিক শূন্য ৭ শতাংশ কমে ১৩ হাজার ৭৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৩৭ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৯৬ শতাংশ কমে ৮ হাজার ৪৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৬৪২ পয়েন্ট।

    সিএসইতে গত সপ্তাহে ৫৭ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১১০ কোটি ৯৩ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ২০০টির আর দর অপরিবর্তিত ছিল ১৭টির।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন