বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ডিএসই-সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

    ডিএসই-সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের পুঁজিবাজারে পাঁচ বছর মেয়াদি নতুন একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা নতুন এই বন্ডের মাধ্যমে সরকার ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে।

    উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার (৩ ডিসেম্বর) বন্ডটির লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

    তথ্য অনুযায়ী, নতুন বন্ডটির নাম হলো- ‘০৫ওয়াই বিজিটিবি ৩০/১১/২০৩০’। দুই স্টক এক্সচেঞ্জের বন্ডটির লেনদেন কোড- ‘টিবি৫ওয়াই১১৩০’। ডিএসইতে স্ক্রিপ্ট কোড- ‘৮৮৫৪৮’ এবং সিএসইতে ট্রেডিং আইডি ‘৫০৩১৪’।

    উভয় পুঁজিবাজারে ডেবট বোর্ডের অধীনে ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজ হিসেবে বন্ডটির ইউনিট লেনদেন হবে। এর কুপন রেট হবে ১০ দশমিক ৭৯ শতাংশ, যা বছরে দুইবার দেওয়া হবে।

    এই বন্ডের প্রতি ইউনিটের লেনদেন শুরুর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ১৩ পয়সা। আর অভিহিত মূল্য ১০০ টাকা। প্রতি লটে ১ হাজার পিস ইউনিট থাকবে।

    জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা অভিহিত মূল্যের ৫০ কোটি ইউনিট ইস্যু করে এই বন্ডের মাধ্যমে ৫ হাজার কোটি টাকা উত্তোলন করেছে।

    এর আগে, গত ২৪ নভেম্বর ১০ বছর মেয়াদি একটি বন্ডের লেনদেন শুরু হয় পুঁজিবাজারে। ওই বন্ডটি ইস্যু করে সরকার আড়াই হাজার কোটি টাকা সংগ্রহ করেছিল। তার আগে ১০ নভেম্বর ২ বছর মেয়াদি আরেকটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক ওই বন্ড ইস্যুর মাধ্যমে ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন