ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, বাঁচলো রাজধানীর যানজট

প্রস্তাবিত 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' অধ্যাদেশের কারণে স্কুলিং পদ্ধতি বন্ধ হওয়া এবং উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও আশঙ্কা জানিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
আজ (১ ডিসেম্বর, ২০২৫) দুপুরে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এবং যান চলাচল বন্ধ করে দেয়। তাদের মূল দাবি ছিল, সাত সরকারি কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়ায় যেন শিক্ষার্থীদের প্রচলিত পড়াশোনা ও পরীক্ষার পদ্ধতিতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।
প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর, কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল পুনরায় শুরু হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা৷ এর সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে আবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠন করার পরে উচ্চ মাধ্যমিক শ্রেণির কি হবে সেটি নিয়ে স্পষ্ট ধারণা নেই। অনেকেই চাচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণির বিলুপ্তি। অথচ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শত বছরে ইতিহাস রয়েছে। এসব প্রস্তাবের কারণে তারা আন্দোলনে নেমেছেন।
এ সময় তাদের ‘স্কুলিংয়ের ঠাঁই নাই, ঢাকা কলেজের আঙিনায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্কুলিংয়ের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্কুলিংয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি সম্বলিত স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার পর বর্তমানে সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
একই দাবি নিয়ে এর আগেও বেশ কয়েকবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।