বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ইন্টারপোল সম্মেলনের পর দেশে প্রত্যাবর্তন আইজিপির

ইন্টারপোল সম্মেলনের পর দেশে প্রত্যাবর্তন আইজিপির
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী বাহারুল আলম, বিপিএম (বার), পিবিএম মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব শেষে আজ (শনিবার) দেশে ফিরেছেন।

বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

গত সপ্তাহে শুরু হওয়া এই সম্মেলনে বিশ্বজুড়ে অপরাধ দমনের কৌশল, আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আইজিপি সম্মেলনে বাংলাদেশ পুলিশের ভূমিকা তুলে ধরেন এবং বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উচ্চপর্যায়ের এ বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন ও নারী পুলিশ নেতৃত্বের বিকাশ উল্লেখযোগ্য।

বিশ্বব্যাপী ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ডেলিগেট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে আইজিপি বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করেন। তিনি বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন।

সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও কৌশলগত দিকনির্দেশনা ভবিষ্যতে দেশের সাইবার নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বাংলাদেশ পুলিশ আশা করে।


 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন