বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সপ্তাহের শেষদিনে পুঁজিবাজারে উত্থান, লেনদেনে ধস

    সপ্তাহের শেষদিনে পুঁজিবাজারে উত্থান, লেনদেনে ধস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের দুই স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেশিরভাগ শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) দুই বাজারেই সূচকের উত্থান দেখা গেলেও, লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমেছে।

    ডিএসই সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ৬.২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

    ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টির দাম বেড়েছে, ১৩৬টির দাম কমেছে এবং ৭৩টির দাম অপরিবর্তিত ছিল। মোট লেনদেনের পরিমাণ হয়েছে ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৫২৭ কোটি ৮৭ লাখ টাকার চেয়ে কম।

    অন্যদিকে, সিএসইতে সিএসসিএক্স সূচক ১৯.৭৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৪৬ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩২.২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৩ পয়েন্টে পৌঁছেছে।

    সিএসইতে মোট ১৭২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৮টির দাম বেড়েছে, ৫৪টির দাম কমেছে এবং ৩০টির দাম অপরিবর্তিত ছিল। মোট লেনদেনের পরিমাণ ২৫ কোটি ৯৮ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ২৮ কোটি ৭০ লাখ টাকার তুলনায় কম।

    পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, সূচকের উত্থান দামের সাময়িক বৃদ্ধি নির্দেশ করে, তবে লেনদেনের কমে যাওয়া অর্থাৎ কার্যকর বিনিয়োগে আগ্রহের কিছুটা হ্রাসের ইঙ্গিত দেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন