বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের আহ্বান জার্মান সরকারের

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের আহ্বান জার্মান সরকারের
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জার্মানি আশা প্রকাশ করেছে যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণে উৎসবমুখর। দেশটির সরকার বলছে, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অতীতের মতো এবারও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করে।

মঙ্গলবার ঢাকায় জার্মান দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, একটি নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শুধু বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাই নয়, আন্তর্জাতিক অংশীদারদের কাছে দেশের ভাবমূর্তিও আরও দৃঢ় করবে।

বিবৃতিতে জার্মানি আরও জানায়, তারা বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন এবং মানবাধিকারের অগ্রযাত্রার অংশীদার হিসেবে কাজ করে যাবে এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাখার আহ্বান জানায় সকল পক্ষকে।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এ প্রত্যাশা ব্যক্ত করেন।

জার্মান রাষ্ট্রদূত জানান, তারা আশা করছেন আগামী নির্বাচনে ভোটারদের উপস্থিতি বেশি হবে। প্রধান উপদেষ্টা যে ৬০ শতাংশ ভোটদানের সম্ভাবনার কথা বলেছেন, সেটির সঙ্গেও তারা একমত।

একইসঙ্গে তিনি বলেন, প্রচার-প্রচারণার সময় রাজনৈতিক সহিংসতা কমে আসবে—এটাই জার্মানির প্রত্যাশা।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন