বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নির্বাচনের আগে বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

নির্বাচনের আগে বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেল ৪টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধনের কাজ বন্ধ থাকবে।

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন