বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ডিএসই ও সিএসইতে ১০ বছরের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

    ডিএসই ও সিএসইতে ১০ বছরের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের পুঁজিবাজারে ১০ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা এই বন্ডের মাধ্যমে সরকার ২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে।

    সোমবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় স্থানে বন্ডটির লেনদেন শুরু হয়। ডিএসই ও সিএসইয়ের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    নতুন বন্ডটির নাম ‘১০ওয়াই বিজিটিবি ১৯/১১/২০৩৫’। লেনদেন কোড হলো ‘টিবি১০ওয়াই১১৩৫’, ডিএসইতে স্ক্রিপ্ট কোড ‘৮৮৫৪৭’ এবং সিএসইতে ট্রেডিং আইডি ‘৫০৩১৩’।

    বন্ডটি উভয় পুঁজিবাজারে ডেবট বোর্ডের ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজ হিসেবে ইউনিট লেনদেন হবে। এর কুপন রেট ১০.৩৯ শতাংশ, যা বছরে দুইবার প্রদান করা হবে। প্রতি ইউনিটের লেনদেন শুরুর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০১.৪৫ টাকা, আর অভিহিত মূল্য ১০০ টাকা। প্রতি লটে থাকবে ১ হাজার ইউনিট।

    জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা অভিহিত মূল্যের ২৫ কোটি ইউনিট ইস্যু করে এই বন্ডের মাধ্যমে ২ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে।

    এর আগে ১০ নভেম্বর, ২ বছর মেয়াদি নতুন একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছিল। ওই বন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন