প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধান।
ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত সাক্ষাতটিতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার‑উজ‑জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সাক্ষাতের আগে অধ্যাপক ইউনূস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন