শুক্রবার সকাল পর্যন্ত তিতাস গ্যাসে স্বল্পচাপ থাকবে

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ স্বল্প থাকবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের কাছে গ্যাসের চাপ স্বল্প থাকবে।
তিতাস গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন