বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত জরাজীর্ণ ভবনগুলো সংস্কার ও মেরামতের জন্য তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের বিভিন্ন জেলার মাঠ প্রশাসনের কাছে পাঠানো এক নির্দেশনায় ইসি জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে নিরাপদ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে এসব স্থাপনার অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দ্রুত পাঠাতে হবে।

ইসির সূত্রে জানা গেছে, অনেক ভোটকেন্দ্রই বহুদিন ধরে সংস্কারহীন অবস্থায় রয়েছে। এর মধ্যে কিছু বিদ্যালয় ও সরকারি ভবন দীর্ঘদিনের ব্যবহারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব স্থাপনাকে নির্বাচন উপযোগী করতে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় আরও বলা হয়, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তারা স্থানীয় শিক্ষা অফিসের সঙ্গে সমন্বয় করে ভবনগুলোর অবস্থা মূল্যায়ন করবেন এবং আগামী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাঠাবেন।

ইসি কর্মকর্তারা জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো ভোটার ও নির্বাচনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিটি সকল মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই চূড়ান্ত ভোটকেন্দ্রসমূহের মধ্যে যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারী বা সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে অথবা ছোট-খাট মেরামত/সংস্কার প্রয়োজন, সেসকল ভোটকেন্দ্রের তালিকা চাওয়া হয়েছে।

নির্ধারিত ছক মোতাবেক প্রয়োজনীয় তথ্যসহ ভোটকেন্দ্রসমূহের তালিকা আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এই তালিকার হার্ড কপি ও নিকস ফন্টে সফ্টকপি আকারে জমা দিতে হবে। 

ইসি জানায়, এটি নির্বাচন প্রস্তুতিমূলক পদক্ষেপের অংশ, যা ভোটারদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন