বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

চলতি সপ্তাহেই দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু হচ্ছে : ইসি সচিব

চলতি সপ্তাহেই দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু হচ্ছে : ইসি সচিব
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, “নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সুযোগ দেওয়ার জন্য কমিশন ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে। শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী দলগুলো আবেদন করতে পারবে।”

আখতার আহমেদ আরও জানান, দল নিবন্ধনের ক্ষেত্রে আগের মতোই দলীয় গঠন, সদস্যসংখ্যা, কার্যক্রম এবং সংবিধানগত শর্তাবলি কঠোরভাবে পর্যালোচনা করা হবে। যোগ্য দলগুলোকে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন দেওয়া হবে।

ইসি সূত্রে জানা গেছে, নতুন নিবন্ধিত দলগুলো আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে যদি তারা সব শর্ত পূরণ করতে সক্ষম হয়।

রবিবার (২ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

গত দুই মাসে ভোটার সংখ্যা বেড়েছে জানিয়ে তিনি বলেন, ‘১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন এখন পর্যন্ত দেশের ভোটার। দুই মাসে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘এই ভোটার তালিকা দিয়েই হবে আগামীর জাতীয় সংসদ নির্বাচন।’

প্রবাসীদের ভোটের নিবন্ধন নিয়ে তিনি বলেন, ‎১৬ নভেম্বর অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে প্রবাসীরা ভোটের জন্য নিবন্ধন করবেন। প্রবাসীদের ভোটার করতে বিশ্বের ১১টা দূতাবাসে ২১টি স্টেশনে নিবন্ধন প্রক্রিয়া চলছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন