বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বিদেশি চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বিদেশি চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক মহলের কোনো চাপের প্রভাব ছাড়াই আওয়ামী লীগ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণ করবে—এমন বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, দেশের নির্বাচন প্রক্রিয়ায় কূটনীতিকরা কোনোভাবে দলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করছেন না।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রস্তুত এবং আওয়ামী লীগের অংশগ্রহণে আন্তর্জাতিক মহলের কোনো চাপের বিষয় নেই।”
তিনি আরও জানান, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বায়ত্তশাসিত এবং নির্বাচন প্রক্রিয়ার ওপর কোনো বহিরাগত প্রভাব থাকা উচিত নয়।

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দাতা দেশসহ উন্নয়ন সংস্থাগুলোর নির্বাচনের সময়সীমা নিয়ে সংশয় নেই।’

নির্বাচনের পর্যবেক্ষক নিয়ে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন, অহেতুক বির্তক তৈরি করতে পারে এমন কাউকে আনতে চায় না সরকার।’

সম্পর্কের ভারসাম্য রেখে চলার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক বড় দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে।’  


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন