ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামের সাত সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে।
বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভা কক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে চারজন কমিশনার উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্ব সাত সদস্যের প্রতিনিধি দল।
জামায়াতের যেসব নেতারা উপস্থিত রয়েছেন— মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। ড. হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী। নূরুল ইসলাম বুলবুল, আমির ঢাকা মহানগর দক্ষিণ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেলিম উদ্দীন, আমির ঢাকা মহানগর উত্তর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।