বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj
ফার্মগেট মেট্রো রেল দুর্ঘটনা:

তদন্ত কমিটি গঠন, নিহত পরিবারকে ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা

তদন্ত কমিটি গঠন, নিহত পরিবারকে ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর ফার্মগেট এলাকায় আজ (২৬ অক্টোবর ২০২৫) মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনা তদন্তের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পাঁচ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে।

সরকার নিহতের পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে তাৎক্ষণিক ৫ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। পাশাপাশি দাফন-কাফনের সকল খরচও সরকার বহন করবে।

কমিটির আহ্বায়ক হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। কমিটিতে প্রযুক্তিগত ও প্রকৌশলগত পর্যালোচনার জন্য বুয়েট ও এমআইএসটি’র বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত হয়েছেন।

অন্যান্য সদস্যরা হলেন: বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান, এমআইএসটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম, ডিএমটিসিএল লাইন-৫-এর প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) মোহাম্মদ আব্দুল ওহাব ও উপসচিব আসফিয়া সুলতানা সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


কমিটি ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের পূর্ববর্তী দুর্ঘটনার প্রতিবেদন পর্যালোচনা করবে।

ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ এবং দায়ীদের শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদানও কমিটির দায়িত্ব। মন্ত্রণালয় কমিটিকে ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।


ঘটনার পরপরই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি লেফটেন্যান্ট জেনারেল (অব) আব্দুল হাফিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন