বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ৯ মাসে ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে 

    ৯ মাসে ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৫) পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি-র শেয়ারপ্রতি মুনাফা (EPS) সামান্য বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানির EPS হয়েছে ৩ টাকা ৬৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৬৫ পয়সা।

    সোমবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানির EPS কিছুটা কমেছে। এ সময় EPS হয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৪ পয়সা।

    চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (NOCFPS) ঋণাত্মক থেকে ধনাত্মক হয়েছে। গত বছরের প্রথম ৯ মাসে NOCFPS ছিল ঋণাত্মক ৭ টাকা ৩১ পয়সা, যা ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে হয়েছে ধনাত্মক ১৭ টাকা ৩৬ পয়সা।

    ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৫২ পয়সা, যা ৩১ ডিসেম্বর ২০২৪ সালে ছিল ৪৬ টাকা ৩৩ পয়সা।

    গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ১৭ শতাংশ লভ্যাংশ প্রদান করেছে ডিবিএইচ ফাইন্যান্স, যার মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ অন্তর্ভুক্ত। ২০২৪ হিসাব বছরে কোম্পানির EPS হয়েছে ৫ টাকা ০৭ পয়সা, যা আগের বছরে ছিল ৪ টাকা ৯৫ পয়সা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন