বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ডিএসই-সিএসইতে লেনদেন চার মাসে সর্বনিম্ন

    ডিএসই-সিএসইতে লেনদেন চার মাসে সর্বনিম্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের পুঁজিবাজারে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সপ্তাহের শেষ কার্যদিবসেও ধীরগতি এবং বিক্রির চাপ লক্ষ্য করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক লেনদেন ৪৪৪ কোটি ৫১ লাখ টাকায় পৌঁছেছে, যা চলতি বছরের ২৫ জুনের পর সর্বনিম্ন।

    ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ১৭৯টির কমেছে এবং ৬৫টির অপরিবর্তিত রয়েছে। ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৫,১১৯ পয়েন্টে অবস্থান করেছে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১,১৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১,৯৬৮ পয়েন্টে অবস্থান নিয়েছে।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক নেমেছে। সিএসপিআই সূচক ৩৬ পয়েন্ট কমে ১৪,৪৬৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৮,৮৯৮ পয়েন্টে অবস্থান করেছে। মোট লেনদেন হয়েছে ৯ কোটি ৯৫ লাখ টাকা।

    বাজার বিশ্লেষকরা বলছেন, তালিকাভূত ব্যাংকের একীভূতকরণ, কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের বন্ধ এবং জুন মাসের খারাপ পারফরমেন্সের কারণে ক্রেতার আগ্রহ কমেছে, ফলে লেনদেন কমে গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন