মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৩৮ কোটি টাকা 

    ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৩৮ কোটি টাকা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ২৩৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। তবে সূচকগুলো মিশ্র প্রবণতায় অবস্থান করছে, যেগুলোর মধ্যে বেশিরভাগের দর কমেছে।

    দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট কমে ৫,২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১১ পয়েন্ট কমে ১,১২৩ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে ২,০১৩ পয়েন্টে রয়েছে।

    প্রথম দুই ঘণ্টায় ডিএসইর ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৫৯টির, এবং ৫৭টির দর অপরিবর্তিত ছিল। এসময় সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারে, মোট ১৪ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও প্রথম দুই ঘণ্টায় সূচক কমেছে। সিএএসপিআই সূচক ৯১ পয়েন্ট কমে ১৪,৮৫৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে ৯,১৩৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে এই সময়ে মোট ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৬১টির, এবং ১১টির অপরিবর্তিত রয়েছে। লেনদেনের মোট পরিমাণ ২ কোটি ২৯ লাখ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন